রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

দেশের অগ্রযাত্রা রোধে চক্রান্ত চলছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রা রোধ করার জন্য চক্রান্ত চলছে। পাশপাশি গণতান্ত্রিক ধারা ব্যাহত করারও পাঁয়তারা চলছে। বিগত দিনে বিএনপি দেশে দুঃশাসন কায়েম করেছিল। তারা চক্রান্ত করার পাশাপাশি খুন-খারাপি করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার মাধ্যমে চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তা মেনে নেয়নি। তিনি বলেন, তাদের শুধু বিচার নয়, তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে। শহীদ আহসান উল্লাহ মাস্টার তার জীবদ্দশায় সৎপথে থেকে রাজনীতি করেছেন। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার রাজনীতি ছিল আর্দশের রাজনীতি।

মন্ত্রী সোমবার বিকালে স্বাধীনতার পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপি। শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধয়াক প্রকৌশলী মজিবুর রহমান কাজল।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit