বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

আরেক ‘যুদ্ধ’ জয় করলে ইউক্রেনের ব্যান্ড দল কালুশ অর্কেস্ট্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যে জেলেনস্কি সরকারের বিশেষ অনুমতি নিয়ে ইতালি গিয়েছিল ইউক্রেনের জনপ্রিয় ব্যান্ড কালুশ অর্কেস্ট্রা।

উদ্দেশ্য, যুদ্ধাবস্থায় ইউক্রেনের প্রতি জনসমর্থন তৈরি ও ইউরোভিশন জয়।

দুটো উদ্দেশ্যই দারুণভাবে সফল হয়েছে ব্যান্ডটি। ইউরোভিশন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কালুশ অর্কেস্ট্রা।  শ্রোতাদের হৃদয় জয় করে পেয়েছেন সমর্থনও।  এ যেন দেশের হয়ে আরেক ‘যুদ্ধ’ জয় করল ইউক্রেনের ব্যান্ড দলটি।  

ইতালির তুরিনে আয়োজিত হয় ইউরোপের জনপ্রিয় আসরে ইউরোভিশন। যেখানে বিভিন্ন দেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। 
৬৩১ পয়েন্ট নিয়ে সবাইকে পেছনে ফেলে এবারের ইউরোভিশন জয় করলে ইউক্রেনের র্যাপ-ফোক ব্যান্ড দলটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোভিশনের মঞ্চে স্টেফানিয়া নামের গান গেয়েছে কালুশ অর্কেস্ট্রা ব্যান্ড। গানটি মূলত ব্যান্ড দলটির প্রধান শিল্পী ওলেহ সিউকের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা। এতে ছিল রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের প্রতি জনসমর্থনের আদায়ের আকুল আবেদন। গানের লিরিকে ইউক্রেনের ‘ভাঙা রাস্তা’ এবং ‘ধূসর মাঠের’ বর্ণনা যুদ্ধের ধ্বংসাবশেষের চিত্র তুলে ধরা হয়েছে।

গান শেষ করে কালুশ অর্কেস্ট্রার সদস্যরা শ্রোতাদের উদ্দেশে অনুরোধ জানান, ‘দয়া করে ইউক্রেনকে সাহায্য করুন, মারিউপোলকে সাহায্য করুন, এখনই আজভস্টলকে সাহায্য করুন।

পুরস্কার হাতে নিয়ে দলের অন্যতম সদস্য সিউক বলেন, ‘ইউক্রেনকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। এই জয় প্রতিটি ইউক্রেনীয়ের জন্য। স্লাভা ইউক্রেইনি।’

ইউক্রেনিয়ান ফোক সুর এবং তাদের ঐতিহ্যবাহী বাঁশির সঙ্গে র্যাপ এবং হিপ-হপ বিটের মিশেলে তৈরি স্টেফানিয়া গানটি, যা বেশ উপভোগ করেছেন শ্রোতারা।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit