রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছাবার্তায় আমিরাতের নতুন প্রেসিডেন্টকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই পদে আপনার নির্বাচিত হওয়ার ফলে এটা প্রতীয়মান যে, আপনার নেতৃত্ব ও ধীশক্তির ওপর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও জনগণ গভীর আস্থা ও বিশ্বাস রাখে।

শুভেচ্ছাবার্তায় ১৯৭৪ সালে আরব আমিরাতের বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টিও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই ইস্পাত-সদৃশ পারস্পরিক সম্পর্ক আজকের এই উচ্চতায় পৌঁছেছে অনেকগুলো খাতে উল্লেখযোগ্য অর্জনের হাত ধরে। এর মধ্যে আছে মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে দুটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ও পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউএই পরীক্ষিত বন্ধু।

শুভেচ্ছাবার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit