রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে ক্ষমতায় আসবে না বিএনপি: কৃষি মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, তারেক রহমান রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন। রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সাথী হতে হবে। এছাড়া ক্ষমতায় আসতে পারবে না।

রবিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পাঙ্খার বাজার এলাকায় বিএডিসির সয়াবিন, ভুট্টা ও সূর্যমূখী মাঠ পরিদর্শন শেষে কৃষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এরআগে সকালে সুবর্ণচরে মানুষের জীবনমান উন্নয়নে কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারের জন্য এবং অবহেলিত দুর্গম এলাকার জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে সকালে পরিদর্শন করেন তিনি।

আবদুর রাজ্জাক আরও বলেন, আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না। আমাদের ভিত্তি জনগণ, আমরা জনগণকে নিয়ে এগোচ্ছি, জনগণ যদি আমাদের প্রত্যাখান করে আমরা চলে যাব। এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। মন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে হলে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত এলাকা, পাহাড়ি এলাকাসহ সকল অনাবাদী জমিকে আবাদের আওতায় আনতে হবে। বর্তমানে তেলের জন্য যে হাহাকার শুরু হয়েছে। চেষ্টা করলে দেশে উৎপাদিত সয়াবিন দিয়েই ভোজ্যতেলের ৫০ শতাংশ যোগান দেয়া সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit