সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় সাবেক ইউপি সদস্যসহ ২ অটোযাত্রী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজন অটোযাত্রীর। শনিবার রাতে হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যালবিহীন অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আ. খালেক (৫৫), ভোলারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)। 

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যালবিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি খাদে পড়ে ঘটনাস্থলেই যাত্রী আ. খালেক নিহত হন। অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ওসি মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআরপি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit