মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ইউজিসি কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর স্থগিত করা হয়েছে। ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত সরকারি অর্থে ইউজিসির ১২ সদস্যের একটি দলের সফর করার কথা ছিল।

শনিবার (১৪ মে) গণমাধ্যমকে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক দিল আফরোজা বেগম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইউজিসি’র ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, ইউজিসির দুই সদস্য, সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব ও ইউজিসির জুনিয়র পাঁচ জন কর্মকর্তাসহ ১২ জনের একটি দলের ইউনিভার্সিটি অব অস্ট্রেলিয়া পরিদর্শনে যাওয়ার কথা ছিল। গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সফরের অনুমোদন দিয়ে অনুমোদনপত্রও জারি করা হয়। সফরে সরকারের দুই কোটি টাকা ব্যয় ধরা হয়। বিমানের টিকিটসহ সব প্রস্তুতি শেষ করলেও তা স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, করোনাপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষাসফর, এপিএ এবং ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করেছে সরকার। জানা গেছে, এরই প্রেক্ষিতে ইউজিসি কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফর স্থগিত করা হয়েছে।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ ১২.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit