রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় মটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে স্বামী নিহত স্ত্রীসহ আহত ৪

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৮৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তিন মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডালিম হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী উষা বেগমসহ (৪৫) আহত হয়েছেন চার জন। বৃহ¯পতিবার চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া গ্রামরে কড়াইতলা বাজারে এ দূঘর্টনা ঘটে। নিহত ডালিম হোসেন উপজেলার ফুলসারা গ্রামের আজ্জাদ মাস্টারের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহত ডালিম হোসেনের স্ত্রী ঊষা বেগম (৪৫) যশোর খাজুরার ইমরান হোসেন (৩৮), যশোর সদরের কারিয়া ডাঙ্গার ওমর ফারুক (২১) ও যশোর কতোয়ালীর রাজাপুরের ওবাইদুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী কড়ইতলা বাজারের দোকানী ফারুক হোসেন বলেন, নিহত ডালিম হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোর অভিমুখে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন পাশাপাশি কথা বলতে বলতে আসছিলেন। কড়ইতলা বাজারে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডালিম হোসেন মারাত্মকআহত হন। এ সময় তার স্ত্রী ঊষা বেগমের পা ভেঙ্গে যায়। অন্য মোটরসাইকেল আরোহীরাও আহত হন। ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থেলর পাশেই অবিস্থত চৌগাছা ফায়ার সার্ভিস অফিসের সদস্যরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে ডালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হানপাতালে রেফার করা হয়। সেখানে চিকৎসাধীন থাকা অবস্থায় দুপুরে ডালিম মৃত্যবরণ করেন। আহতরা চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চৌগাছা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত অফিসার নুর হাসান মুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ঘটার সাথে আমরা সেখানে ছুটে গিয়ে আহতদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ডালিম হোসেন মারা গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit