শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বাগেরহাটে বলেশ্বর নদী তীরে নির্মাণাধীন বেড়িবাঁধে ফাটল, জনমনে আতঙ্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ণ বোর্ডের নির্মাণাধীন বলেশ্বর নদী তীরবর্তী বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। বুধবার বিকালে শরণখোলা উপজেলার গাবতলা বাজার সংলগ্ন বেড়িবাঁধের মাঝে ১৫ থেকে ২০ ফুট লম্বা এই ফাটল দেখা যায়। নির্মাণাধীন বলেশ্বর নদী তীরবর্তী বেড়িবাঁধে ফাটল দেখায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এর আগে ফাটল এলাকার বেড়িবাঁধের বাইরে থাকা গাবতলা গ্রামের ছফেদ খানের ৫০ শতক জমি গাছপালাসহ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। 

এদিকে নির্মাণের বাঁধের মধ্যে মাটি না দিয়ে বালু দেওয়ায় এমন ফাটল ধরেছে বলে দাবি করেছে এলাকাবাসী।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকি বলেন, নির্মাণাধীন বলেশ্বর নদী তীরবর্তী বেড়িবাঁধে ফাটল ও ভাঙনের খবর পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বাস্তবায়নকারী সংস্থা সিইআইপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।সিইআইপি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, শুনেছি বেড়িবাঁধে ফাটল ধরেছে। আমদের লোকজন ঘটনাস্থলে যাবে। যতদ্রুত সম্ভব ফাটলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit