মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রকাশ্যে প্রেম নিবেদন, নারী ভক্তকে চোখ মারলেন রণবীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের লেডিজম্যান রণবীর কাপুর। ব্যাচেলর তকমা ঘুচিয়েছেন গতমাসেই। কিন্তু তার চার্মিং স্মাইলে আজও পাগলপাড়া লাখো তরুণীর হৃদয়। শনিবার অল স্টারস ফুটবল ক্লাবের হয়ে ফুটবল পায়ে দুবাইতে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সেলিব্রিটি ফুটবল লিগের এই ম্যাচে রণবীর ছাড়াও অংশ নেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানের মতো বলি নায়করা।

এদিন প্রিয় তারকাদের দেখতে দুবাইয়ের মাঠে উপচে পড়েছিল ভিড়। সাজঘর থেকে মাঠে প্রবেশের মুখে পছন্দের তারকাদের নাম ধরে চিৎকার করছিল সবাই। এর মাঝেই এক তরুণী রণবীরকে লক্ষ্য করে বলে বসেন, ‘আমি তোমাকে ভালোবাসি রণবীর’।

ভালোবাসার এই ডাক কানে পৌঁছেছিল পর্দার ‘সঞ্জু’র। পিছনে ফিরে তাকিয়ে পাল্টা চোখ মারেন রণবীর। ব্যাস! দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠে অনুরাগীরা।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই ভালোবাসা উজাড় করে দিচ্ছেন রণবীরের প্রতি।

কেউ কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই ভাগ্যবান’। কেউ আবার লিখেছেন, ‘বউ থাকতেও ছেলেটা শুধরালো না’।

তবে ওই সৌভাগ্যবতীর কাহিনি এখানেই শেষ নয়। ম্যাচ শেষে রণবীর এসে হাত মেলান তার ভক্তদের সঙ্গে। এমনকি সেলফিও তোলেন। রণবীরের হাতের ছোঁয়া এখনও ভুলতে পারছে না ওই যুবতী। রীতিমতো ঘোরে রয়েছে বলে সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে সে।

আগামিতে রণবীরকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে। এই সিনেমাতে আলিয়ার সঙ্গে অনস্ক্রিনে রোম্যান্স করবেন আরকে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit