রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ৩ হাজার

বিশ্বে কোভিডে মৃত্যু হাজারের নিচে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

সোমবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জনের। শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮ জনের শরীরে।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। 

ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৮০৪ জন এবং মৃত ৭২ জন। 

রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ১১৮ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪০ হাজার ৬৪ জন এবং মৃত্যু ৭১ জন। ফ্রান্সে মৃত ৫৪ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩২৪ জন। ব্রাজিলে মৃত ১০ জন এবং আক্রান্ত ৬ হাজার ৬ জন। জাপানে মৃত ২৪ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৬৯৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit