শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টালিউড অভিনেত্রীর খুদে বয়সের ছবি! চিনতে পারছেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৭৯ Time View

বিনোদন ডেস্ক : মা দিবসে মায়ের সঙ্গে ছবি শেয়ার করছেন তারকারা। তবে এই অভিনেত্রী দিলেন এক্কেবারে খুদে বয়সের ছবি। মায়ের কোলে চুপটি করে শুয়ে আছে সাদা রঙের ফ্রক পরে! চিনতে পারলেন এই অভিনেত্রীকে?

দিবসটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন টালিউড অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। 

আর ক্যাপশনে লিখেছেন, ‘‘তুমিই থাকবে আমার প্রথম রোল মডেল। আমার প্রথম বন্ধু। আমার প্রথম ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে মা। তোমার ছোট্ট মেয়ের তরফ থেকে।’’

২০২১ সালে করোনাভাইরাসের থাবায় মা-কে হারান ঋদ্ধিমা । সেই সময় মা-কে নিয়ে একটা লম্বা পোস্ট শেয়ার করেছিলেন তিনি। 

লিখেছিলেন, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না মা তুমি নেই! এত তাড়াতাড়ি তুমি চলে গেলে! এত তাড়াতাড়ি? আমি তোমার অনুপস্থিতি প্রতিদিন, প্রতি নিঃশ্বাসে টের পাচ্ছি। খুব যন্ত্রণা হচ্ছে, অথচ আমার কষ্টটা লাঘব করবার জন্য তুমি নেই। আমি জানি না, আমার এই জীবনটা তোমায় ছাড়া কেমনভাবে কাটবে? …তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ভালো থেকো মা! হাসতে থাকো!’’

টালিউডের পরিচিত মুখ ঋদ্ধিমা। ছোট ও বড় পর্দাতে কাজ করছেন দাপটের সঙ্গে। ব্যোমকেশের সত্যবতী হয়ে দর্শকের অনেক ভালোবাসা কুড়িয়েছেন। এছাড়াও ‘ল্যাপটপ’, ‘রাজকাহিনি’, ‘ক্রিসক্রস’, ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমাতে দেখা মিলেছে তার। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এরপর দেখা যাবে ‘টেনিদা অ্যান্ড কোং’ সিনেমাতে।

২০১৭ সালের ২৮ নভেম্বর বিয়ে করেন গৌরব চট্টোপাধ্যায়কে। এই জুটিকে খুব পছন্দ করে নেটপাড়া। দু’জনের ছবি প্রায়ই পোস্ট করেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit