শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে নাইজেরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেট ফুয়েলের দাম বাড়ায় সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে নাইজেরিয়ার এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন অপারেটর্স অব নাইজেরিয়া (এওএন) জানিয়েছে, ‌‘এ বছরে জেট ফুয়েলের দাম চারগুণ বেড়েছে। বিশ্বের কোনো এয়ারলাইন এত অল্প সময়ে এত বেশি দাম বৃদ্ধির বিষয়টি সামলে উঠতে পারবে না।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর নাইজেরিয়াসহ সারা বিশ্বেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। 

এয়ারলাইন অপারেটর্স অব নাইজেরিয়া দেশটির নয়টি অভ্যন্তরীণ বিমান সংস্থার প্রতিনিধিত্ব করে। তারা জানিয়েছে, বিমান সংস্থাগুলো গত চার মাস ধরে ভর্তুকির ওপর চলছে।

গত মার্চ থেকে জেট ফুয়েলের ঘাটতির কারণে নাইজেরিয়ায় বহু ফ্লাইট বাতিল কিংবা বিলম্ব হয়েছে। কয়েকটি রুটে টিকিটের দামও বাড়ানো হয়েছে। 
 
সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit