শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা ৭৩তম দিনে পদার্পণ করল। এ পর্যন্ত ইউক্রেনে মোট ২৫ হাজার ১০০ রুশ সৈন্য নিহত হয়েছে বলেই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার ইউক্রেনীয় জেনারেল স্টাফের দেয়া সর্বশেষ তথ্যানুসারে, ইউক্রেনীয় বাহিনী এ পর্যন্ত ১৯৯টি রাশিয়ান বিমান, ১৫৫টি হেলিকপ্টার, ৩৪১টি মনুষ্যবিহীন ড্রোন, ১ হাজার ১২২টি ট্যাঙ্ক, ২ হাজার ৭১৩টি সাঁজোয়া যান এবং ৫০৯টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে।

এছাড়াও রাশিয়া ১৭২টিরও অধিক রকেট লঞ্চার সিস্টেম, ১ হাজার ৯৩৪টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্ক, ৮৪টি বিমান বিধ্বংসী সিস্টেম, ১১টি নৌযান এবং ৯০টি ক্রুজ মিসাইল হারিয়েছে বলে দাবি ইউক্রেনীয় সামরিক বাহিনী।

এদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অন্তত ৩ হাজার ৩০৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৪৯৩ জন আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে সংস্থাটি।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ৫৭ লাখের বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়ে গেছে। সেইসঙ্গে প্রায় ৭৭ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র- আনাদোলু এজেন্সি।

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit