শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অর্জুনের সাথে সম্পর্কের ভবিষ্যত নিয়ে যা বললেন মালাইকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স ৪৮ হলেও, রিল লাইফ আর রিয়েল লাইফে এখনো আলোচনায় তিনি। অর্জুন কাপুরের সঙ্গে আরোরার প্রেমের খবর সবারই জানা। তাদের বিয়ের গুঞ্জন চলছে বেশ কয়েক বছর ধরে। বিষয়টি এবার মুখ খুললেন আরোরা নিজেই। 

এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা ভাবনার সময় এসেছে। আমরা একে অপরকে সত্যি করে চাই। একসঙ্গে ভবিষ্যৎ দেখতেই পছন্দ করব। আর দেখছি কবে এই পদক্ষেপ (বিয়ে) নেওয়া যায়।’

আরোরা আরও বলেন, ‘যে কোনো সম্পর্কেই নিশ্চয়তা খুবই জরুরি। আমি খুশি যে আমরা এই বিষয়ে দু’জনেই ইতিবাচক চিন্তা করি। সবসময় ওকে বলি যে, আমি ওর সঙ্গেই বৃদ্ধা হতে চাই। আমরা শিগগিরি কোনো সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য,  ১৯৯৮ সালে সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। সেই সংসারে তাদের আরহান খান নামের একটি ছেলে রয়েছে। তবে ২০১৬ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। 

বিচ্ছেদের পরই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে তা প্রকাশ করেন তারা। যদিও এই সম্পর্কের কারণে নানা রকম কথা শুনতে হয়েছে আরোরা-অর্জুনকে, মাঝে কয়েকবার বিচ্ছেদের গুঞ্জনও সামনে এসেছে।

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit