মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে এয়ারলাইন্স ক্লাব ওসমানী বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৩৮ Time View

সিলেট প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী। গত (৬মে) ওসমানী বিমানবন্দরের পাশর্^বর্তী নেসারাবাদ আবাসিক এলাকার একটি বাংলোতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অংশ নেন ওসমানী বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। পেশাগত ব্যস্ততার কারনে সশরীরে উপস্থিত হতে না পারলেও ফোনে শুভেচ্ছা জানান ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ্যাসিস্টেন্ট স্টেশন ম্যানেজার শাকিল আহমদ, ডিউটি কন্ট্রোলার মিজানুর রহমান শিশির, জাকির হোসেন সুমন এবং ক্লাবের সাবেক সভাপতি ও ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার রাগীব রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাহিম আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমেদ চৌধুরী, তৌসিফ ইসমাইল চৌধুরী, বিপ্রজিত বিশ্বাস, বুরহান বাহার চৌধুরী মেহরাব, হিফজুর রহমান চৌধুরী, এম বুরহান উদ্দিন সুমন, জিয়াঊর রহমান ও অজয় চক্রবর্তী। অনুষ্ঠানে এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের লাউঞ্জ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানমালায় ছিল, পরিবারের সদস্যদের নিয়ে সাইড সিন, চা চক্র, আড্ডা, নৈশ্যভোজ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ক্লাব সদস্য বুরহান বাহার চৌধুরী মেহরাব ও শাকিল আহমদ।সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন আগামীতে আরো বড় পরিসরে এরকম অনুষ্ঠান আয়োজনের আশ^াস দেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলে সহযোগিতা করায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit