শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৪০০ হাসপাতাল-ক্লিনিক ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণে দেশটির প্রায় ৪০০ হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সুযোগ হারিয়েছেন এবং ক্যান্সার রোগীদের চিকিৎসা করার মতো ওষুধ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মূল যুদ্ধক্ষেত্রগুলোর আশপাশের হাসপাতালগুলো ধ্বংস করার কারণে জরুরি অ্যান্টিবায়োটিকের সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার একটি দাতব্য মেডিকেল গোষ্ঠীর উদ্দেশ্যে দেওয়া ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, আজকের দিন পর্যন্ত রাশিয়ার সেনারা ৪০০ স্বাস্থ্যসেবা ইনস্টিটিউট: হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড, ক্লিনিক ধ্বংস বা ক্ষতিসাধন করেছে। রাশিয়ার বাহিনীগুলোর দখলে যাওয়া এলাকাগুলোর পরিস্থিতি বিপর্যয়কর বলেও জানিয়েছেন তিনি।

ক্যান্সার রোগীদের চিকিৎসা করার মতো কোনো ওষুধ নেই। ডায়াবেটিসের ইনসুলিন নেই। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অস্ত্রোপচার করা অসম্ভব হয়ে উঠেছে। পরিস্থিতি এমন যে, পর্যাপ্ত অ্যান্টিবায়োটিকও নেই।

গত ৯ মার্চ অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মাতৃসদন ধ্বংস ইউক্রেনের যুদ্ধে সবচেয়ে নিন্দিত ঘটনাগুলোর একটি।

এদিকে ইউক্রেনে দখলিকৃত এলাকায় করারোপ করা শুরু করেছে রাশিয়া। সেই সঙ্গে আরও দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে।

কিউএনবি/বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৩.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit