বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় বৃহস্পতিবার বিকেলে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামের দুই শিশু ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু মোসাইবা তিনলাখপীরের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।
তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে সানাউল তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনের ডোবা থেকে অচেতন অবস্থায় তাদরকে উদ্ধার করে পাশের তন্তর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৩৮