বাবা-মায়ের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে চাকরিজীবিদের প্রতি আইনমন্ত্রীর আহবান
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
১৩৫
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাবা-মায়ের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য চাকরিজীবিদের প্রতি আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। বৃহস্পতিবার কসবা-আখাউড়ার চাকুরিজীবীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এ আহবান জানান। কসবা-আখাউড়া উপজেলা চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. আলাউদ্দিন বাবু’র সভাপতিত্বে আয়োজনে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রায় পাঁচ মিনিটের বক্তব্যে মন্ত্রী চাকুরিজীবীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র এম. জি হাক্কানী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কসবা-আখাউড়ার চাকরিজীবিদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, ‘তোমরা তুমাদের সঠিক দায়িত্ব পালন করবে। এমন ব্যবহার করবে যে মানুষ মনে করবে আখাউড়া-কসবায় ভদ্র লোক বাস করেন। চাকরি পেতে হলে অনেক কিছু করতে হয়। তোমাদেরকে সেটা করতে হয়নি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে তোমরা চাকরি পেতে না। বঙ্গবন্ধুকে হত্যার পর যেন নৈরাজ্য চলেছে সেটার অবসান ঘটিয়েছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলা করতে চেয়েছিলেন সেটা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে।’ এখানে উল্লেখ্য, আনিসুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার যাদেরকে চাকরি দিয়েছেন তাদেরকে নিয়ে কসবা-আখাউড়া উপজেলা চাকুরিজীবী অ্যাসোসিয়েশন গঠন করা হয়। কোনো ধরণের ঘুষ ছাড়াই এলাকার হাজার হাজার বেকার যুবকের চাকরি দিয়ে আনিসুল হক বেশ প্রশংসিত।