শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রুশ বাহিনী প্রত্যাহার না করলে যুদ্ধবিরতি নয়: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহার ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও যুদ্ধবিরতি হতে পারে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, তার দেশ মস্কোর সঙ্গে এমন কোনও চুক্তি মেনে নিতে পারে না, যেখানে রুশ সেনাদের ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থানের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, চলমান সংঘাতের প্রথম ধাপে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন প্রতিহত করেছে। দ্বিতীয় ধাপে ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করবে। তৃতীয় ধাপে ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি এবং বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর স্বাধীনতার স্বীকৃতিকে শত্রুতা থামানোর মূল শর্ত হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

উল্লেখ্য, এই যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। এভাবে অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করছে রাশিয়া।

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit