শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঈদ রাঙিয়ে তুলতে স্বামী নিয়ে কক্সবাজারে পরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এ সময়ের আলোচিত নায়িকাদের অন্যতম পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্ট বলছে এবার তিনি ঈদ করবেন সমুদ্রের তীরে। 

সোমবার (২ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ঈদের ছুটি।

সেই সূত্রে জানা যায়, এই ঈদে ঢাকায় থাকছেন না পরী। তার স্বামী, নানা ও এক আত্মীয়াকে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজারে।

যদিও সোমবার স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছেন সেটা তিনি উল্লেখ করেননি। তবে তার হাতের বোর্ডিং পাসের লেখা দেখে বোঝা গেছে, তাদের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

সম্প্রতি মাতৃত্বকালটা চমৎকারভাবে উপভোগ করছেন পরীমণি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে তেমনটা আন্দাজ করা যায়। বেশ হাসিখুশি সময় তিনি তার পরিবার নিয়ে কাটাচ্ছেন।

পরীমণি জীবনের প্রতিটি মুহূর্ত একটু বেশিই রঙিন করে তুলতে ভালোবাসেন। উৎসবে-আয়োজনে দুষ্টু-মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড ঘটিয়ে ভক্তদের নজর কেড়ে থাকেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit