রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

মালয়েশিয়ায়ও মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’।  পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ ঈদে বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও একযোগে মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াং, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কিছু দিনের মধ্যেই ইতালি ও অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো সিনেমা মালয়েশিয়ায় পরিবেশন করছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘মিশন এক্সট্রিম’ পরিবেশন করেছে।

সিনেমা প্রসঙ্গে নায়ক সিয়াম বলেন, গল্প এই সিনেমায় আমাকে যুক্ত করেছে। এ ছাড়া এই সিনেমার পরিচালক আমার প্রথম সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এই সম্পর্কটাও আমাকে এ সিনেমায় যুক্ত করেছে। একাধিকবার মুক্তি পিছিয়েছে। এ সিনেমার গল্পটা এমন- দুই বছর পর রিলিজ দিলেও সিনেমার প্লট সেই সময়ের কথা বলবে বলে আমার মনে হয়।

পূজা চেরী বলেন, শান সিনেমা নিয়ে আগে যা প্রত্যাশা ছিল বর্তমানে এর আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এটি এখন ঈদের ছবি। আশা করছি এ সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন— মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit