বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

সিলেট জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত প্রশাসক জয়নাল আবেদীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫১ Time View

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশাসক জয়নাল আবেদীন ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিষদ প্রাঙ্গণে পৌছলে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় তিনি জেলা পরিষদের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তিনি সিলেট জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছ বিনিময় করেন। এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়তে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে সকলকে সতত, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাছিরের পুত্র জয়নাল আবেদীন। সিলেট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান মারা যাওয়ার পর প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৫ অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এ অবস্থায় ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর ধারা ৮২ অনুযায়ী, সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।’ এর আগে গত ১৭ই এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit