শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম

এনআরবি ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ’র পক্ষ থেকে শাড়ী-লুঙ্গি বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫৯ Time View

সিলেট প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এনআরবি ব্যাংক লিমিটেড’র শরীয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ইমতিয়াজ আহমেদ এর পক্ষ থেকে বৃহত্তর রায়নগর এলাকার ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রায়নগর সোনারপাড়াস্থ আবদুর রহমান জামিলের রাসোস-৩১ নম্বর বাসার প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আতিকুর রহমান নগরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল। অধ্যাপক জাকির হোসেন বক্তব্যে বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এনআরবি ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ এর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-সুদূর লন্ডন থেকে জন্মমাটির মানুষের ভালবাসায় তিনি এই ঈদ উপহার বিতরণ করেছেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথির বক্তব্য রাখেন-এনআরবি ব্যাংক’র পরিচালক ইমতিয়াজ আহমদের ছোট ভাই ফয়সল আহমদ, এনআরবি ব্যাংক লালদিঘীরপার ব্রাঞ্চের ম্যানেজার প্রসান্ত কুমার সিংহ, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, আহমেদ মানিক, গিলমান আহমদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit