বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

আইস ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২২৫ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার মধ্যরাতে টেকনাফের জালিয়ারদ্বীপে অভিযান চালান টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা। এ সময় টেকনাফ রোহিঙ্গা শিবিরে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। 

উদ্ধার হওয়া মাদকের মূল্য অন্তত ৬ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে রাত ১টার দিকে একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদে কৌশলে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ শিকারে দেখতে পায়। 

এ সময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারি সাঁতরিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ শিকাররত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করেন। আগে থেকেই অবস্থানে থাকা বিজিবি টহল দল তাৎক্ষণিক স্পিডবোটের সাহায্যে ঘেরাও করে উভয়কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বস্তা জব্দ করা হয়। পরে বস্তার ভেতর থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি কাঠের নৌকা, ১টি মোবাইল ফোন এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit