বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

সিলেটে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

সিলেট প্রতিনিধি :  সিলেটে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আজ (২৫ মার্চ) সন্ধ্যা ৬:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বধ্যভূমিতে আলোক প্রাজ¦লন কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ মার্চ কালোরাত্রিতে নিহত শহিদদের স্মরণে আলোক প্রাজ¦লনের শুভ সূচনা করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এর পরপরই সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। এরপূর্বে বিকাল ৪:২০ মিনিট থেকে সন্ধ্যা ৬:১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনৃত্যনাট্য, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক বাউলগান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

কিউটিভি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit