শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জা‌তিসঙ্ঘে ইউক্রেনের পক্ষে ভো‌ট দেয়ার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্কনিউজঃ জা‌তিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ার কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। তিনি বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

শনিবার রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত নেন না। আমরা কোনো চাপের মুখে জাতিসঙ্ঘে ভোট দেইনি।’

তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধে এবং যুদ্ধকালে ইউক্রেনবাসী যেন মানবিক সহায়তা পায় সেজন্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।’

মো‌মেন বলেন, ১৯৭১ সালে আমরা যেমন ঘর-বাড়ি ছেড়েছিলাম, এখন ইউক্রেনের সাধারণ মানুষও জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছাড়ছেন। তাই আমরা মানবিক কারণে জাতিসঙ্ঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি।

এ ইস্যুতে কোনো চাপ এলেও বাংলাদেশের তা সামাল দেয়ার ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘একাত্তরে নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের উচিত দোষীদের শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।’

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রশ্নে বৃহস্প‌তিবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি বুধবার উত্থাপন করে ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এ পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। তখন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

কিউএনবি/বিপুল/ ২৬.০৩.২০২২ ইং/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit