শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সিরিজ জিততে টাইগারদের দরকার ১৫৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্কনিউজঃ প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়। আজ তৃতীয় ওয়ানডেতে জিতে গেলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা। সিরিজ জিততে লক্ষ্যটাও বড় নয়।

সেঞ্চুরিয়নে আজ ১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩৬ দশমিক ৫ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় তারা। আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাসকিন ফের বিধ্বংসী রূপ ধারণ করেন, তুলে নেন পাঁচ উইকেট। তাঁর বোলিং ফিগারটা ছিল এরকম ৯-০-৩৫-৫।

দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের পক্ষে ওপেনার জানেমান মালানের ৩৯ ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে কেশব মহারাজ ২৮ রান করেন। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

কিউএনবি/বিপুল/ ২৩.০৩.২০২২ ইং/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit