শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার অবস্থা নিয়ে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশের প্রতিবন্ধী মানুষগণ সব ধরনের সুযোগ-সুবিদা ও সেবা পাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে এনজিও সংস্থা, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ স্বাবলম্বি হতে পারবে। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার অবস্থান সুনিশ্চিত করতে সর্বমহলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, তবেই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত হবে।

ডিসি মজিবর রহমান গতকাল ২৩ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার অবস্থান নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাশ রঞ্জন দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান। মূল বক্তব্য নিয়ে মাল্টি মিডিয়া উপস্থাপন করেন সিএসআইডি সিলেটের প্রজেক্ট অফিসার ডলি আক্তার।

পারসন্স উইথ ডিসএ্যাবিলিটিস লোকাল ইনেশিয়েটিভস ফর এ্যাডভান্সমেন্ট বাই নার্চারিং ট্যান্সফরমেশন (প্লায়ান্ট) প্রজেক্টের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসআইডি’র পরিচালক ইফতেখার আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিএসআইডি সিলেটের প্রজেক্ট ফ্যাসিলিটেটর মিস্টার নুর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিএসআইডি সিলেটের ফিনান্স এন্ড এডমিন অফিসার মোঃ মাহবুবুর রহমান, প্রজেক্ট ফ্যাসিলিটেটর লিপি রাণী সাহা, সিমা রাণী দাস, মোঃ রাসেল ও অহিউদ্দিন সোহাগ। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নির্বাহী পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit