রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

৮ দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্ক নিউজ : স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাকে শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এ দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সংগঠনটি। 

এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘটে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

তাদের দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসা পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ‘অটোপাশের’ প্রজ্ঞাপন জারি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা। ধর্মঘটে বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit