শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পর্তুগালে শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

ডেস্ক নিউজ : পর্তুগালের রাজধানী লিসবনে ১৭ মার্চ পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও কমিউনিটি ব্যক্তিবর্গের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পর্তুগালে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিনটিকে কেন্দ্র করে পর্তুগালে বসবাসরত প্রবাসী শিশুদের নিয়ে ডাকযোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রবাসী শিশুরা বাংলাদেশের এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন চিত্র অংকনের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। 

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিশুকে দূতাবাসের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারগুলো উষ্ণ মনোভাব পোষণ করেন। তারা শিশুদের মাঝে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার প্রয়াস হিসেবে এই আয়োজন করার জন্য দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনের অনুষ্ঠানমালা প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল রাজি দেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেনের পরিচালনায় জাতির পিতার প্রতিকৃতিতে দূতাবাসের কর্মকর্তাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিত্ব এবং বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।তাছাড়া সবার অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা শিশু-কিশোরদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সার্থক করার জন্য দূতাবাসের পক্ষ থেকে দ্বিতীয় সচিব আলমগীর হোসেন সবাইকে ধন্যবদ জ্ঞাপন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit