মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ

রুশ হামলায় ইউক্রেন ১১২ শিশু নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। 

এই অভিযানে এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই যুদ্ধে হতাহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক।

ইউক্রেনীয় গণমাধ্যমে বলা হয়েছে, রুশ হামলায় এ পর্যন্ত অন্তত ১১২টি শিশু নিহত হয়েছে। খবর আলজাজিরার।

প্রসিকিউটর জেনারেলের অফিসের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, রুশ হামলায় আরও ১৪০টি শিশু আহত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ইউক্রেনের ৪৩৯টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আরও ৬৩টি পুরোপুরি ধ্বংস হয়েছে। 

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। 

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। শনিবার যুদ্ধের ২৪তম দিন।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit