মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ পাওলো সিলাস। তিনি গ্রেমিও ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবেও কাজ করেছেন। এবার ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশা প্রকাশ করলেন তিনি। জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেছেন, ব্রাজিল আর কখনো বিশ্বকাপ জিততে পারবে না।

ইএসপিএন আর্জেন্টিনার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না।’সিলাসের এই মন্তব্য বেশ বিতর্কিত। তার মতে, ব্রাজিলিয়ান ফুটবলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এতে দেশের তরুণ প্রতিভাদের উঠে আসার জায়গা কমে যাচ্ছে। এই বিষয়ে উদাহরণ হিসেবে তিনি গ্রেমিওর কথা বলেন।

তিনি বলেন, ‘গ্রেমিও তো শুধু একটা উদাহরণ। তাদের দলে ১৩ জন বিদেশি খেলোয়াড় আছে। এদের কেউই নিজের দেশের হয়ে প্রথম একাদশে খেলে না, অথচ তারাই তরুণ খেলোয়াড়দের উঠে আসার পথ আটকে দিচ্ছে। কারণ পুরো দলটাই এখন অচেনা জিনিসে ভরে গেছে।

সেখানে মাত্র নয়জন খেলোয়াড় খেলতে পারে।’এখানে সিলাস আসলে সেই নিয়মের কথা বলেছেন, যেখানে সিরি আ-র প্রতিটি ম্যাচে একটি ক্লাব সর্বোচ্চ কতজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, তার একটা সীমা বেঁধে দেওয়া আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit