মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। তারা অর্থনৈতিক অংশীদারত্বকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশের কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারে নিয়মিত মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয়তাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা—এসব অভিন্ন মূল্যবোধের প্রতি দুই দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এসব মূল্যবোধ সমুন্নত রাখতে বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত।

তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit