বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

অবশেষে মুখ খুললেন টাইগারদের সাবেক ব্যাটিং কোচ প্রিন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ানে শুক্রবার (১৮ মার্চ) প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদেরই মাটিতে হারিয়েছে টাইগাররা। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টিম বাংলাদেশ। টাইগারদের খেলা দেখে দারুণ উচ্ছ্বাসিত বাংলাদেশ দলের সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

প্রসঙ্গত, প্রিন্স থাকা অবস্থাতেই নতুন ব্যাটিং কোচ হিসেবে বিসিবি চুক্তি করে সিডন্সের সঙ্গে। প্রিন্সকে প্রস্তাব দেওয়া হয় জাতীয় দল ছেড়ে হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিতে। এমন অবনমন মেনে নিতে পারেননি সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। সিদ্ধান্ত নেন চাকরিটাই ছেড়ে দেওয়ার।

সেই প্রিন্সকে আজ প্রেসবক্সে পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকেরা। প্রিন্সের দেশে এসে খেলছেন তাঁরই পুরোনো ছাত্ররা, ধারাভাষ্যকার হিসেবে প্রিন্স সেই খেলা দেখছেন বিশেষজ্ঞের দৃষ্টিতে। বাংলাদেশের ইনিংস তখনো শেষ না হলেও তামিম-লিটনের দারুণ শুরুর পর সাকিবের ব্যাটেও জ্বলে উঠেছে। প্রিন্স যেন তখনই বুঝে গিয়েছিলেন, বাংলাদেশ আজ অনেক দূরে যাবে, ‘তামিম-লিটন ভালো শুরু করেছ। যদিও ৪০-৫০-এর ঘরে আউট হয়ে গেছে দুজনই, ইনিংস লম্বা করতে পারেনি। মনে হচ্ছে সাকিবও ব্যাটিংটা উপভোগ করছে। দু’টি দারুণ ছক্কা মারল। ওদের ব্যাটিং দেখে আসলেই ভালো লাগছে।’

প্রিন্সের তখনই মনে হচ্ছিল, এই উইকেটে বাংলাদেশ অনায়াসে ২৮০ করে ফেলবে। লড়াই করার মতো সংগ্রহ হবে সেটাই। পরে তো বাংলাদেশ থামল ৩১৫ রানে।

প্রিন্স বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকায় ব্যাটিংটা উপভোগ করবে। কারণ, এখানে উইকেট ভালো। বল ব্যাটে আসে। মাঝেমধ্যে বাউন্স হয়তো একটু বেশি হয়, তবে সেটা খুব বেশি নয়। উইকেটে এমন সুষম বাউন্স থাকলে ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ।’

প্রসঙ্গক্রমে প্রিন্স মনে করিয়ে দিয়েছেন এ বছরের জানুয়ারির মাউন্ট মঙ্গানুই টেস্টের কথা। বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ তো মনে করেন, নিউজিল্যান্ডকে হারানো ওই টেস্টেই পেস-সহায়ক কন্ডিশনে খেলার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ব্যাটসম্যানরা, ‘এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো করার সামর্থ্য আছে। নিউজিল্যান্ডে তারা টেস্ট ম্যাচ জিতেছে। এর আগে এটা কেউ বিশ্বাস করত? আমি কিন্তু করতাম। বাংলাদেশের ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডেও বাউন্সারের সামনে ভালো খেলেছে।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit