বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

উদ্বোধনী জুটিতে রেকর্ড বিদায় নিলেন তামিম-লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

ডেস্কনিউজঃ অতীতের সব পরাজয়ের ইতিহাসটা বদলে দেওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।

জনসেনের করা ১৬তম ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫০ স্পর্শ করে। এতেই হয়ে যায় রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম উইকেটে সর্বোচ্চ জুটিটি ৪৬ রানের। ২০০৮ সালে বেনোনিতে সেই ম্যাচে তামিম ইকবালের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস।

তবে এমনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটিটি ১৫৪ রানের। ২০১৫ সালে চট্টগ্রামে এই রেকর্ড জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। সেই ইমরুল আর সৌম্য দুজনেই এখন জাতীয় দলের বাইরে আছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে বিনা উইকেটে ৮৪ রান।

কিউএনবি/বিপুল/ ১৮ ইমার্চ ২০২২ ইং/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit