বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

ঝালকাঠি নলছিটিতে চার মন জাটকা ইলিশ জব্দ ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বুড়ির হাট এলাকায় মঙ্গলবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী চাকলাদার পরিবহন ও গ্রামীণ পরিবহনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান ও মং এছেন এবং জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এদের যৌথ অভিযানে প্রায় চার মন জাটকা ইলিশ জব্দ করেন ও চার জন কে আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম এমরান ও মং এছেন। আটককৃতরা সবাই পরিবহন শ্রমিক।

আটককৃতরা হলেন , বরগুনা তালতলী এলাকার উত্তর টিয়াখালী গ্রামের মৃত তারা গাজীর ছেলে মো.মনির গাজী(৪০), লৌহজং এর কাজির পাগলা এলাকার আকরাম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫),বরগুনা তালতলী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে জাহিদ (৩০) ও যশোর এলাকার মো.আতিয়ার খান এর ছেলে এনামুল হক মানিক (৪৫)। পরিবহনের চার শ্রমিককে জাটকা ইলিশ পরিবহন এর দায়ে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতে মো. মনির গাজী তিন হাজার,জাহাঙ্গীর হোসেন একহাজার পাচশত, জাহিদ একহাজার পাচশত এবং এনামুল হক মানিক চার হাজার টাকা নগদ অর্থ বুঝিয়ে দিয়ে আদালত থেকে মুক্তি পায়। রাতে জব্দ কৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit