শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীর বাড্ডায় ঘরের মেঝে থেকে আফরোজা (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডার গুদারাঘাট এলাকার ভাড়া বাসার মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেন।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। আফরোজাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ও কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit