মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধগণের অংশ গ্রহণে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ২৫মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের অংশ গ্রহণে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মসুচিতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা ও মহান স্বাধীনতা যুদ্ধের লোমহর্ষক বর্ণনা উপস্থাপনার মাধ্যমে আলোনা করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান , বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit