বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

রুশ সীমান্তে ১২ হাজার সেনা পাঠিয়েছি: বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

ডেস্কনিউজঃ রাশিয়ার সীমান্ত বরাবর লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে। শুক্রবার (১১ মার্চ) হাউজ ডেমোক্র্যাটিক ককাসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য তুলে ধরেছেন।

এ সময় বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন যে যুদ্ধ শুরু করেছেন তাতে তিনি জয়ী হবেন না।’

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সামরিক হামলার ঘটনায় ইউক্রেনের জনগণ উল্লেখযোগ্য সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা সহযোগিতা দেশটির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ছিল।

‘আমরা ইউক্রেনকে যখন সহযোগিতা দিচ্ছি, একই সময়ে ইউরোপে আমাদের মিত্রদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো অব্যাহত রাখবো। আমরা একটি দ্ব্যর্থহীন বার্তা পাঠাচ্ছি আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব,’ বলেন বাইডেন।

তিনি আরও বলেন, এ কারণে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ার মতো দেশে আমি ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন করেছি।

এছাড়া বাইডেন বলেন, স্বীকার করছি, আমরা যদি রুশ হামলায় পাল্টা পদক্ষেপ নেই তাহলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ন্যাটো ভূখণ্ড রক্ষার একটি পবিত্র দায়িত্ব আমাদের রয়েছে। যদিও ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না।

কিউএনবি/বিপুল/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit