বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়- আইনমন্ত্রী 

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি আইন মানেনা সংসদ মানে না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না। তারা লম্বা লম্বা বক্তৃতা দেয়। বক্তৃতা দিয়ে তারা আন্দোলনের ডাক দেয় দুই দিন পর পর। মানুষ তো আর আন্দোলনে যায় না। আন্দোলনের  ডাক দিয়ে বলে বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে হবে চিকিৎসার জন্য। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নিম্ন আদালত দুর্নীতির দায়ে এতিমের টাকা চুরি করার দায়ে পাঁচ বছরের সাজা দিয়েছে। আর হাইকোর্ট এটাকে বাড়িয়ে সাজা দিয়েছে দশ বছরের। আরেক মামলায় এতিমের টাকা চুরির দায়ে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে সাত বছরের। এখানে আওয়ামীলীগের কি করার আছে। 

আজ ১২ ই মার্চ আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এসব কথা বলেন। বেলা বারোটার সময় মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এর পরিচালনায় ও সঞ্চালনায়  সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। 
 সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার তিন তিন বারের নির্বাচিত মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জননেতা তাকজিল খলিফা কাজল ।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা  পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক আবুল কাশেম ভুইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী , আখাউড়া উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম আহব্বায় সেলিম ভুইয়া, যুগ্ন-আহবায়ক মনির হোসেন বাবুল, আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডক্টর অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল।
এছাড়াও সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন।  সম্মেলনে আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আল মামুন সরকার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় প্রধান অতিথির পক্ষে সম্মেলনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। 
 তবে আজ বিকেল বেলা অথবা আগামীকাল সকাল দশটার মধ্যে সম্মেলনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন বলে সকলকে আশ্বাস দিয়েছেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit