বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ভোলাহাটে পিআইওর বিরুদ্ধে চালের টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১০৫ Time View
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলমের বিরুদ্ধে চাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বজরাটেক এলাকা দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর পাড়ে পর্যটন এলাকায় মাটি ভরাট করার জন্য ২০২১-২২ অর্থ বছরের (১ম পর্যায়) ৯ দশমিক ১১৪১ মেট্টিক টন চাল বরাদ্দ করেন উপজেলা কমিটি। গত বছরের ডিসেম্বরের ২০ তারিখে ওই পর্যটন এলাকায় মাটি ভরাটের কাজ শুরু হয়। 

২২ ডিসেম্বর প্রকল্প কর্মকর্তা কাউসার আলম সরকার মাত্র ৫০ হাজার টাকা শাহনাজকে প্রদান করেন। আর কাউসার বলেন, আপনাকে না জানিয়ে চাল বিক্রি করেছি। আমি দুঃখিত। পার্বতীতে আর এমন কাজ হবেনা বলেও জানায় পিআইও কাউসার। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জানান, আমাকে না জানিয়ে এ প্রকল্পের সভাপতি আলেয়া বেগমের কাছে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করেছেন পিআইও কাউসার। পরে একাধিক সুত্র থেকে জানতে পারি যে ওই ৯ মেট্রিক টন চাল বিক্রি করে টাকা আত্মসাত করেছেন ওই পিআইও। ৯ মেট্টিক টন চাল বিক্রি করে ২ লাখ ৭৪ হাজার টাকা পেলেও আমাকে দিয়েছে মাত্র ৫০ হাজার টাকা। বাকি টাকা আমায় দেয়নি।

কাউসারের এমন কর্মকান্ডের বিরুদ্ধ প্রতিবাদ করতে গেলে প্রশাসনের হস্তক্ষেপে হয়রানি করারও প্রমাণ আছে বলেও জানায় শাহনাজ। অভিযুক্ত পিআইও কাউসার আলম সরকার জানান, আমি ওই সব প্রকল্পের টাকার কথা জানিনা। ওই প্রকল্পের সভাপতি টাকা আত্মসাৎ করেছে। ডিসি বরাবর যদি অভিযোগ হয়, তাহলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন। গোহালবাড়ি ইউনিয়ে মহিলা কাউন্সিল ও ওই প্রকল্পের সভাপতি আলেয়া বেগম জানান, আমি এ বিষয়েই কিছুই জানিনা বলে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। ভোলাহাট উপজেলার নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, আমি দুই হলো এ উপজেলায় যোগদান করেছি। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit