বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ইউক্রেনের সুমিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সুমি শহরে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক সামরিক প্রশাসক দিমিত্র ঝিভিৎস্কি এ দাবি করেছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্ট ও বিবিসির। দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুক পোস্টে জানান, সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ঝিভিৎস্কি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।

ঝিভিৎস্কি একটি ভিডিও শেয়ার করে আরও লেখেন— ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই ক্ষমা করব না।’ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ হামলার ১৩তম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।  ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১১ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভাষ্যমতে, এ যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit