শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান এখন ভয়ে ভয়ে খেলছে, বললেন সাবেক কোচ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

মমতার বিমানের মুখোমুখি চলে এসেছিল আরেক বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশের বারাণসী থেকে শুক্রবার বেসরকারি প্রতিষ্ঠানের বিমানে কলকাতা ফেরার পথে সমস্যায় পড়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানটি হঠাৎ ৫/৬ হাজার ফুট থেকে নেমে হাজারদুয়েক ফুটে চলে এলে মমতা কোমরে ব্যাথা পান। প্রাথমিকভাবে এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ খারাপ আবহাওয়াকে দায়ী করলেও মমতা সোমবার বললেন, তাঁর বিমানের মুখোমুখি চলে এসেছিল আরেকটি বিমান। সোমবার বিধানসভা অধিবেশনের আগে সাংবাদিকদের আকাশে বিপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মুখোমুখি একই লাইনে চলে এসেছিল দুটি বিমান। কিন্তু তাদের পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে নামিয়ে আনেন বিমানটিকে। তাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। গত শুক্রবার ঘটনার পরই অবশ্য অন্য বিমানের মুখোমুখি হওয়ার গুঞ্জন উঠেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ আবহাওয়া সংক্রান্ত সমস্যার কথা বললেও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বিমান বিভ্রাটের এ ঘটনার তদন্ত করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা আবহাওয়া সংক্রান্ত সমস্যার যে কথা বলেছিল, তা সোমবার পর্যন্ত বদলায়নি। ইতোমধ্যেই দমদম বিমানবন্দরে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে মমতার দল ক্ষমতাসীন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত কনট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। তাঁদের ভাষ্য, মুখ্যমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান যে ওই রুট দিয়েই আসবে, তা আগে থেকে জানত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত ছিল রুট ক্লিয়ার রাখা।

দমদম বিমানবন্দর সূত্র বলেছে, বিমানটি আচমকা একটি ঘন মেঘের মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট অত্যন্ত দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ইতোমধ্যে কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন জমা দিয়েছেন পাইলট।  তিনি জানিয়েছেন, কলকাতা বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের আকাশে সাত হাজার ফুট উচ্চতা থেকে ছয় হাজার ফুটে নামার সময় আচমকা সামনে মেঘ দেখতে পান। সে কথা তিনি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। তারা তাঁকে দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসতে বলে। তখন তিনি এটিসির নির্দেশ অনুসরণ করেন।  
সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit