বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনে রুশ সেনা অভিযানের মধ্যেই শনিবার মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা। বৈঠক শেষে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট। ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এছাড়া বেনেট যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সাথে কূটনৈতিকভাবে সংকট নিরসনের জন্য সমন্বয় করছেন।

বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে সাক্ষাতের জন্য বার্লিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ। শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit