বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ইউক্রেনের অন্যতম ভরসা আলোচিত বের‍্যাকটার ড্রোন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : রাশিয়ার আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয়দের জন্য বের‌্যাকটার ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৯ সালে এই অস্ত্র তুরস্কের কাছ থেকে সংগ্রহ করে কিয়েভ।   তুরস্কের তৈরি বের‌্যাকটার ড্রোন লিবিয়া, সিরিয়া ও আর্মেনিয়া-আজারবাইজানের বিরোধপূর্ণ ছিটমহল নাগার্নো-কারাবাখে সামরিক সংঘাতে ব্যাপক সাফল্য পায়। এই ড্রোনের পুরো নাম বের‌্যাকটার টিবি-২।

ইউক্রেনের বাহিনী মস্কোর সেনাদের অগ্রযাত্রা রুখতে এই ড্রোন নিয়ে হামলা করছে। নাগার্নো-কারাবাখ সংঘাতের সময় ২০২০ সালের নভেম্বরে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করে। এটি সেই যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দেয় তাদের। তবে রাশিয়ার মতো বড় সামরিক শক্তির মোকাবেলায় ড্রোনটি আগের ক্ষেত্রগুলোর মতো কার্যকর হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইউক্রেন এই ড্রোনের ওপর অনেকখানি নির্ভর করছে।  

বের‌্যাকটার ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের ওজনের মাত্র আট ভাগের এক ভাগ। এর গতিবেগ ঘণ্টায় ১২৮ কিলোমিটার। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চারটি এমএএম লেসার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ড্রোনটি।   ছয় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে এটি। উড়তে পারে সর্বোচ্চ ২৫ হাজার ফুট উঁচুতে। আর টানা উড়তে পারে ২৭ ঘণ্টা। ইউক্রেনীয় বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেসচুক এই ড্রোনকে ‘জীবনরক্ষক’ বলে অভিহিত করেছেন।  

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit