বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

রাশিয়ার বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৬৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা বলে দাবি করেছে চীন। তাই দেশটি তাদের দেওয়া আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না। বুধবার চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং এই তথ্য জানিয়েছেন। খবর সিএনবিসি।

অবশ্য ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার দায়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার পশ্চিমা মিত্ররা সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাশিয়ার বিমান সংস্থাগুলোকে ইউরোপ ও আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার ৩০০ এমপির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব।

এসবের মধ্যে আজ এক সংবাদ সম্মেলনে চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং বলেন, ‘আমরা এই ধরনের নিষেধাজ্ঞাগুলোতে অংশগ্রহণ করব না। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের কাজ অব্যাহত রাখব।’

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit