বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

রাশিয়ার হানাদারদের অবশ্যই থামাতে হবে: বাইডেনকে জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ‘হানাদারদের’ অবশ্যই থামাতে হবে। 

মস্কোর আগ্রাসনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ফোনালাপকালে তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।

টুইটার বার্তায় জেলেনস্কি বলেন, “মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। এ সময় আমেরিকান  নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেয়া বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, “আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব হানাদারদের থামাতে হবে।”

হোয়াইট হাউস জানায়, দুই নেতা ৩০ মিনিট ধরে কথা বলেন। এ সময় তারা ববি ইয়ার হলোকাস্ট মেমোরিয়ালের কাছে অবস্থিত কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে মঙ্গলবারের গোলাবর্ষণসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় রাশিয়ার বিমান হামলা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসিরা ববি ইয়ার গিরিখাতে ৩০ হাজারেরও বেশি ইহুদিকে হত্যা করে।

এ স্মৃতিসৌধের কাছে মঙ্গলবারের গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা এটিকে হুমকির মুখে ফেলে দেয়ায় মস্কোকে দায়ী করেছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ষষ্ট দিনে তারা এ ফোনালাপ করেন। এ দিকে কিয়েভ ও পূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন চলমান নিরাপত্তা সহায়তা, আর্থিক ও মানবিক সাহায্য সরবরাহ করাসহ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের টেকসই সহায়তার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit