সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৫ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : “ বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্য বিষয নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১লা মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার নিয়ে প্রচারনামুলক ক্যাপ-গেঞ্জি পরিধান করে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। রালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। জাতীয় বীমা দিবস এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার আসমা উল হুসনা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কাস্টমার রিলেশন ম্যানেজার(সিআরএম) মোঃ আব্দুল্যাহেল বাকী, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ’র ম্যানেজার মোঃ খালেকুজ্জামান প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ আলফা ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণ রাখতে বাংলাদেশ সরকার ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা করেছেন।

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit