রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

যুক্তরাজ্যে পেট্রোলের দাম রেকর্ড ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি অনুভূত হচ্ছে যুক্তরাজ্যের পেট্রোল পাম্পেও। রোববার দেশটিতে পেট্রোলের গড় দাম প্রতি লিটারে ১.৫১ পাউণ্ড বেড়েছে বলেই জানিয়েছে দেশটির অটোমোটিভ পরিষেবা সংস্থা আরএসি লিমিটেড।

রাশিয়া বিশ্বের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক এবং যুক্তরাজ্যের আমদানির মাত্র ৬ ভাগ আসে রাশিয়া থেকে। তাই উদ্বেগের বিষয় হচ্ছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ সীমিত করতে পারে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

এদিকে, ক্রেমলিন চায় না যে, রাশিয়ান জনগণ ভাবুক যে এই নিষেধাজ্ঞা তাদেরকে কাবু করতে চলেছে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তারা বিষয়টা অবশ্যই অনুভব করবে এবং তা গভীরভাবেই।

এবং ইতিমধ্যেই এর কিছু প্রভাব দেখা যাচ্ছে, দেশটিতে রুবল (রাশিয়ান মুদ্রা)-এর মান রেকর্ড পরিমাণ নিচে নেমে এসেছে। এমনকি দেশটিতে স্টক এক্সচেঞ্জ খুলতে দেখা যাচ্ছে না এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তার মূল সুদের হার দ্বিগুণেরও বেশি করেছে।

তা সত্ত্বেও, ক্রেমলিন পুনর্ব্যক্ত করেছে যে, রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা প্রত্যাশিতই ছিল এবং এটি তাদেরকে প্রস্তুত করেছে। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit