শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ফাল্গুনে কাল বৈশাখীর হানা, ভূরুঙ্গামারীতে ব‍্যাপক ক্ষয়-ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View
মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকস্মিক কাল বৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া  ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) শেষ বিকেলে  প্রায় আধা ঘন্টা ব‍্যাপি তান্ডব চালায় এই ঝড়। তীব্র ঝড়ের সাথে শিলা বৃষ্টি থাকায় সদ্য গুটি আসা আম, আমের মুকুল ও লিচুর মুকুলঝড়ে গেছে। শহরের রাস্তা ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আলুর ক্ষেতগুলোতে জমেছে আধ হাঁটু পানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলা।কুষি অফিস সূত্রে জানা যায়, ফাল্গুন মাসে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে আলুর উৎপাদন হ্রাস পেতে পারে।

ফাগুনের শুরুতে এমন আকস্মিক ঝড়কে প্রকৃতির অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।উপজেলা কৃষি বিভাগের সাথে  যোগাযোগ করলে তারা জানান, ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না, ক্ষয়- ক্ষতির মাত্রা নিরূপণে তথ্য সংগ্রহের এর কাজ চলছে।কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান,ঝড়ের সাথে বৃষ্টি র পরিমান রেকর্ড করা হয়েছে ৫.২ মিমি।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit